বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে- জুলফিকার আলী ;

  • Update Time : শনিবার, ১৬ অগাস্ট, ২০২৫
  • ৩০৮ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কাজ করা সবার দায়িত্ব। একই সাথে আমাদেরকে অন্যায়, অবিচার ও অসংগতির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নব নির্বাচিত মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। উৎসবকে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এ সময় তিনি আরো বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবো। পারস্পারিক সহাবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের একত্রে বসবাসই বাংলাদেশের ঐতিহ্য। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আশা করি, সম্প্রতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকল ধর্মের মানুষের পাশে যেকোনো সহযোগিতায় বিএনপি অতীতের ন্যায় আমৃত্যু সনাতনী ভাইদের সহযোগিতায় পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমুখ। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ভক্তগণ অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রায় ঢোল-তবলা বাজিয়ে শ্রীকৃষ্ণের নাম-গানের মাধ্যমে ধরাধমে তাঁর আগমনকে স্বাগত জানান ভক্তবৃন্দ।
পূজার আনুষ্ঠানিকতা শেষে জন্মাষ্টমি উপলক্ষে ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করে ধর্মীয় রীতি অনুসারে শিক্ষার্থী ভক্তবৃন্দ গীতা পাঠ ও কীর্তন করেন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টের দমন ও শিষ্টের রক্ষা, নিপীড়নের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানবজাতির কল্যাণে শ্রীকৃষ্ণের পৃথিবীতে আগমন ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কারাগারে দেবকী ও বসুদেবের ঘরে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের। শাস্ত্র মতে, তখন পাশবিক শক্তি যখন চারদিকে ন্যায় ও সত্যকে দমন করছিল, তখনই শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতার হয়ে অশুভ শক্তিকে পরাজিত করে সত্য, সুন্দর ও মানবিকতার জয় ঘটান। তার জন্ম ও কর্মের মধ্য দিয়ে যুগে যুগে মানুষ পেয়েছে প্রেরণা ও দিকনির্দেশনা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews