বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার;

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৩ বার পঠিত




পিরোজপুর প্রতিনিধি:

‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর-১ আসনে ধানের শীষের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সদরের ২নং কদমতলা ইউনিয়ন এর জর্জ হাই স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এ চিত্র ফুটে ওঠে। কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ‎​জনসভার প্রধান আকর্ষণ ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত নেতাকর্মীদের ঢল দেখে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি পিরোজপুরের সন্তান হিসেবে আপনাদের পাশে আছি এবং আমৃত্যু থাকবো। ধানের শীষ কেবল একটি দলীয় প্রতীক নয়, এটি এ দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে আপনাদের প্রতিটি ভোট হবে পিরোজপুরের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে কদমতলাসহ পুরো পিরোজপুরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব।” তিনি আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো: সাইদুল ইসলাম কিসমত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং পিরোজপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজ ঐক্যবদ্ধ। অধ্যক্ষ আলমগীর হোসেনের বিজয় মানেই পিরোজপুরের সমৃদ্ধি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কদমতলার প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ারও নির্দেশ দেন।
‎​সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাজী তোফাজ্জেল হোসেন, মো: হারুন শেখ প্রমুখ।
‎​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন আব্দুর রহিম মোল্লা এবং সভার সার্বিক ব্যবস্থাপনায় বলিষ্ঠ ভূমিকা পালন করেন ৩ নং কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান।
‎​ বিকেল ৩টা বাজতে না বাজতে ই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। মুহূর্তেই স্কুল মাঠ লোকে লোকে লোকারণ্য হয়ে যায় এবং “ধানের শীষ” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews