মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত;

কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত,অপর পথচারী হাসপাতালে;

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৯৯ বার পঠিত



মো: নুরুজ্জামান খোকন
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আহত দুই পথচারীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৩১মে) রাত সাড়ে ৯টার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কের একটি সেতুর (বিন্দুর ব্রীজ) ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম কনক (৭৫) নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে কাউখালীর কেউন্দিয়া গ্রামে বৈবাহিক সূত্রে বসবাস করতেন এবং কাউখালী ডাকঘরের সামনে জুতার ব্যবসা পরিচালনা করতেন। আহত আহসানুল রহমান পল্টু (৬৫) কেউন্দিয়া গ্রামের মৃত সাদেক বড়মেয়ারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,দুই পথচারী সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলাম কনককে মৃত ঘোষণা করেন। আহত আহসানুল রহমান পল্টু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাউখালী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি,অভিযুক্ত মোটরসাইকেল চালক শুভ, উপজেলার ১নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনার পর তিনি তার এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেল সহ আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতের স্বজনরা দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews