শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি;

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০১ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর(প্রতিনিধি)

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নিলতী গ্রামের মেধাবী শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি,২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অসাধারণ সাফল্য দেখিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে এ কৃতিত্ব অর্জন করে। এর আগেও সে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মুন্সিগঞ্জ জেলায় ৩য় স্থান অধিকার করে তার মেধার স্বাক্ষর রেখেছিল। ধারাবাহিক এই সাফল্যে পরিবার,শিক্ষক ও এলাকাবাসী অত্যন্ত গর্বিত।
ফাদিলাহ্ নাজলি একটি শিক্ষিত ও সুনামধন্য পরিবারের সন্তান। তার পিতা প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস (পূর্ত) ক্যাডারের একজন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতা ফারহানা আক্তার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত,যিনি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এছাড়াও তার চাচা প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। পরিবারের সদস্যদের উচ্চশিক্ষা,সততা ও সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত থাকার কারণে পরিবারটি এলাকায় সুপরিচিত ও সম্মানিত।
ভবিষ্যতে ফাদিলাহ্ নাজলি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিক্যাল কোরের একজন দক্ষ চিকিৎসক হয়ে পিরোজপুরসহ দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। সে তার লক্ষ্য অর্জনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
তার এই সাফল্যে পরিবার, শিক্ষক,আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সে দেশের জন্য আরও বড় অবদান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews