বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

পিরোজপুরে নির্মানকালীন বেরিবাঁধের গাছের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর  ;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পঠিত



প্রতিনিধিঃ মোঃ নুরুজ্জামান খোকন 

পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের,ভোরা গ্রামে বেরিবাধ নির্মালকালীন  গাছের চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ভোরা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মিম্মি,সে উক্ত গ্রামের  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি পরুয়া ছাত্রী।  
জানা যায় অদ্য বৃহস্পতিবার (৬ মার্চ)২০২৫ তাং সকাল ৯ ঘটিকার সময় মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে নিহতের বাবা হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ে মাঠে থাকা খেসারীর ডাল তুলতে গিয়েছিল মেয়ে মিম্মি। পরবর্তীতে সেখান থেকে পাশের একটি ক্ষেতে পাকা টমেটো তুলছিল সে। উক্ত সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির গায়ের উপর পড়লে তাৎক্ষণিক সে ঘটনাস্থলেই মারা যায়। 
দুর্ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সোবাহান বলেন,আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews