মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬;

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ১১৩ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাছের মেমোরিয়াল একাডেমি-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাছের মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহমুদুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রবি, পরিচালক প্রশাসক ও
সাবেক প্রধান শিক্ষক ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং
হোসেন আলী, প্রাথমিক শাখার প্রধান ।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের আয়োজক ও একাডেমির প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান।

স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মো: হুমায়ুন কবির
ভাঙ্গুড়া, পাবনা
১৩-০৮-২৬

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews