সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ;

মোংলায় বৃষ্টি হলেও কমেনি গরম;

  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৬৩ বার পঠিত



বাগেরহাট জেলা প্রতিনিধি ;

বৈশাখের তৃতীয় সপ্তাহ ছুঁই ছুঁই। কড়া রোদে চারিদিকে যখন হাঁসফাঁস, তখন শুক্রবার (৩ মে) বিকালে মোংলায় নামল স্বস্তির বৃষ্টি। তবে আকারে ছোট এই বৃষ্টি কমাতে পারেনি গরম। বরং বৃষ্টির পানিতে তপ্ত ইট-পাথর গলে বের হওয়া গরম ছুঁয়ে যাচ্ছে প্রাণীকুলকে।
বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে; যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহে ধুঁকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তীব্র গরমে একটুখানি বৃষ্টিতেও স্বস্তির নিশ্বাস ফেলছে মোংলাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারন অর রশিদ বলেন, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার তথ্য আগেই দিয়েছি।
আজ মোংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বৃষ্টি নামায় মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন।
প্রসঙ্গত, গত দেড় মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাবপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews