মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

সাংস্কৃতির মহত্ত্ব প্রকাশ পায় তার উৎসবের মাধ্যমে – ইলিয়াস হোসেন মাঝি ;

  • Update Time : শুক্রবার, ৮ অগাস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক;

সাংস্কৃতির মহত্ত্ব প্রকাশ পায় তার উৎসবের মাধ্যমে উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, দেশীয় সংস্কৃতিকে বাঁচাতে না পারলে আমাদের নৈতিক অবক্ষয় দিনে দিনে বৃদ্ধি পাবে। সমাজের উন্নয়নের মধ্য দিয়ে যেমন দেশের উন্নয়ন। তেমনি সাংস্কৃতিক উন্নয়ন মানেই একটি জাতির উন্নয়ন। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি অনুন্নত থাকলে সেই জাতি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে না। বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, কোন দেশ বা জাতি স্বাধীনতার আলো তখনই দেখছে যখন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের চরম উন্নতি হয়েছে। যে জাতির সাংস্কৃতিক রূপরেখা নেই, সাংস্কৃতিক উন্নতি নেই, সাংস্কৃতিক চর্চা নেই, সে জাতির কোন উন্নতি হতে পারে না। এমনকি যে জাতি সাংস্কৃতিক কর্মকাণ্ডে পিছিয়ে আছে সে জাতি কোন দিন ই স্বাধীনতার আলো দেখতে পায় না। পরাধীনতার গ্লানি নিয়ে তাঁদের যুগ যুগ ধরে কাটাতে হয়।
তরুণ রাজনীতিবীদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, সমগ্র পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দেশ গড়ায় ও রক্ষার সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা শীর্ষে এবং তা সর্বজন স্বীকৃত। সাংস্কৃতিক বিপ্লবের ফলেই পৃথিবীর অনেক দেশ, অনেক জাতি স্বাধীনতার সুফল ভোগ করছে এবং উন্নতির চরম শিখরে আরোহন করছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, সাংস্কৃতি একটি জাতির পূর্ন পরিচয় বহন করে, এটি একটি জাতি বা সম্প্রদায়ের মূল স্বত্বা, একটি পূর্ণাঙ্গ জীবন বোধ। প্রত্যেক সম্প্রদায়ের নিজ নিজ সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন, উন্নয়ন ও সংরক্ষণ করা পবিত্র দায়িত্ব। তবে সাংস্কৃতিতে কোন খারাপ দিক থাকলে তা অবশ্যই বর্জন করা উচিত। যদি কোন ভাল দিক থাকে যা উন্নয়ন মুখী কল্যাণ কর এবং দেশ গড়ায় ও রক্ষার সহায়ক ভূমিকা পালন করে তা অবশ্যই গ্রহন ও উৎসাহিত করা উচিত। দেশ গড়ার ও রক্ষার সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাতে সন্দেহের কোন অবকাশ নেই বলে তিনি মন্তব্য করেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews