বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ;

আমান উল্লাহ আমানের সাথে নিশু ও মহিলা দলের নেত্রীদের সৌজন্য স্বাক্ষাৎ ;

  • Update Time : শনিবার, ৮ অগাস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত




মাসুদুর রহমান,জামালপুর প্রতিনিধি :

সাবেক প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)র সাবেক (ভিপি) , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান এমপির সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রহিমা সুলতানা নিশু। শুক্রবার সকাল ১১ টায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঢাকার মহাখালী ডিওএইচএস অফিসে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাভার উপজেলা মহিলা দলের সভাপতি ঝর্ণা খাতুন এবং সাধারণ সম্পাদক আয়শা আক্তার নুপুর উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রহিমা সুলতানা নিশু জানান, মাদারগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। তিনি বলেন, আমার এই পদে আরো যারা প্রার্থী হবেন তাদের মধ্যে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews