মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব;
Title :

মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী জাহান এর মনোনয়নের দাবীতে বিএনপি নেতাকর্মীদের মিছিল ;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

মুন্সী ফরহাদ হোসেন :
মাদারীপুর জেলা প্রতিনিধি :

​ মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজপথে নেমেছেন তার অনুসারী নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে ইটেরপুল পর্যন্ত যায়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। মিছিল শেষে সমাবেশে দলীয় নেতাকর্মীরা জাহান্দার আলী জাহানকে মাদারীপুর-২ আসন থেকে মনোনয়ন দিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি জোর আহ্বান জানান।
​সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, “গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন জাহান্দার আলী জাহান।” তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এমন ‘বড় বড় নেতার জন্ম হয়েছে’ যারা বর্তমানে মাদারীপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছে। কিন্তু বিগত দিনে মাদারীপুরে তাদের কোনো অস্তিত্ব ছিল না এবং তারা সাধারণ কর্মীদের খোঁজ-খবরও নেয়নি।
​জাফর আলী মিয়া কেন্দ্রীয় বিএনপির প্রতি এমন ‘সুযোগসন্ধানী’ প্রত্যাশীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ত্যাগী নেতা জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দিতে তিনি জোর সুপারিশ করছেন।”
​এ সময় মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন:
​জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া,
​ইউ কে বিএনপির সহ-সভাপতি শাহ আলম খোকন,
​জেলা যুবদলের ফারুক বেপারী,
​জেলা স্বেচ্ছাসেবক দলের শাহাদাত হাওলাদার,
​জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিক মাতুব্বর,সাবেক যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন খান সাবেক সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমান,পৌর বিএনপির নেতা কিচলু খান,মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ, মাদারীপুর জেলা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান জাকির।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews