শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

আত্রাইয়ে বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমানের মানবেতর জীবনযাপন ;

  • Update Time : মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
  • ১৭২ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান বাঁচতে চান। তার পুরো শরীর আলুর মত গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ব্যাথায় শুধু কাতরিয়ে যাচ্ছেন তিনি। মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা। মৃত মফিজ উদ্দিন শাহ এর সাত সন্তানের মধ্যে ১ম সন্তান মজিবর রহমান। তাঁর বর্তমান বয়স ৭৫ বছর।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মজিবর রহমান পেশায় একজন চা বিক্রেতা। দীর্ঘদিন থেকে তিনি চা বিক্রি করে একদিকে সংসার চালাতেন অপরদিকে তার প্রাণপ্রিয় সংগঠন আত্রাই থানা বিএনপির জন্য অর্থ ব্যয় করতেন। দলের দুর্দিনেও তিনি থেমে থাকেননি। সাধ্যমত অর্থ ব্যয় করে থানা বিএনপির যে কোন কর্মসূচিকে বাস্তাবায়ন করতে সহায়তা করেছেন।

রাজনীতির দীর্ঘ পথ চলায় তিনি আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মজিবর রহমান মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার পুরো শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ। যার কারণে প্রতিনিয়ত তীব্র যন্ত্রণার মধ্যদিয়ে দিন পার করতে হচ্ছে। এ রোগের চিকিৎসা করার মত অর্থ পরিবারের কাছে নেই।

মজিবর রহমান বর্তমানে মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত হয়ে  মানবেতর জীবনযাপন করছেন। তিনি আর্থিক অসচ্ছলতার কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না এবং সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews