বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত;

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ৪ মাসের কারাদণ্ড;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • ১৩২ বার পঠিত




মো: নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে মো.জুয়েল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার(৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন কর্তৃক গঠিত রেইডিং টিম,নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত জুয়েল শেখ পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মো.ইউসুফ শেখ।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে একটি মামলা রুজু করা হয়। আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,
“মাদক নির্মূলে অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীন বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews