শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান;

মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত




দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে আদালতে মামলা চলমান থাকা কয়েকটি বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাই সৈয়দ আবুল কায়েশ (বাবুল) ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে। উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী খন্দকার নাজমুল আহসান।

বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সাহারপাড় গ্রামের ওই জমির মালিকানা নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমি নিয়ে কোনো ধরনের বিরোধে না জড়ানোর বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এর মধ্যেই জমিগুলো বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মাহবুব আলম ও তানভির আহমেদ বলেন, সাহারপাড় গ্রামের বিরোধপূর্ণ জমিগুলো তাঁদের পরিবারের পূর্বপুরুষরা শত বছরের বেশি সময় ধরে ভোগদখল করে আসছেন। তাঁদের অভিযোগ, সৈয়দ আবুল কায়েশ ও মোশাররফ হোসেন বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় কথিত ভুয়া খতিয়ান তৈরি করে জমির মালিকানা দাবি করে আসছেন।

তাঁদের ভাষ্য, জমির মালিকানা নিয়ে প্রথমে কুমিল্লার আদালতে মামলা করা হয়। পরবর্তীতে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। মামলাগুলো তাঁদের চাচাতো ভাই অ্যাডভোকেট খন্দকার নাজমুল আহসান পরিচালনা করছেন এবং তিনি মামলার একজন বাদী।

অভিযোগকারীদের দাবি, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ নেওয়া হলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে। সম্প্রতি একটি জমি বিক্রির জন্য দলিল সম্পাদনের উদ্যোগ নেওয়া হলেও তাঁদের বাধার কারণে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন করা সম্ভব হয়নি বলে তাঁরা জানান।

এ ঘটনায় সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দেওয়া লিখিত অভিযোগে বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ বন্ধ করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সৈয়দ আবুল কায়েশ বলেন, “জমিটি আমার মায়ের সম্পত্তি। ওয়ারিশ সূত্রে আমরা এর মালিক। সেই জমি বিক্রি করতে চেয়েছি। কিন্তু তাঁরা বাধা দিয়েছেন। আদালতে মামলা চলমান থাকলেও জমি বিক্রি বন্ধ রাখার কোনো নির্দেশনা আদালত দেননি। অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।”

দেবিদ্বার উপজেলা সাব-রেজিস্ট্রার দীপন কর বলেন, “বিষয়টি নিয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে অবগত রয়েছি। পরবর্তীতে অভিযোগে উল্লিখিত জমি বিক্রির জন্য দলিল করতে এলে তা সম্পাদন করা হবে না।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews