বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্মকর্মসংস্থানের গুরুত্ব; পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়; ​আগামীর ২২ নং ওয়ার্ড: রনি সরকারের ভিশন ও আধুনিকায়নের ইশতেহার; এসএসসি পরীক্ষার খাতা দেখছে দশম শ্রেণির শিক্ষার্থী: দেবিদ্বারে তোলপাড়, এলাকাবাসীর অভিযোগ; মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার;
Title :

খাস জমি দখলকে কেন্দ্র করে শাহজাদপুরে দু‘গ্রুপের সংঘর্ষে নিহত ১ ;

  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মোঃ হাসমত আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

খাস জমির দখল নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে রবিবার(১৩ এপ্রিল) ১০ টার দিকে দ্বিতীয় দিনের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে মদিন মোল্লা (৬০) নামের ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত মদিন মোল্লা ওই গ্রামের মৃত ছকির মোল্লার ছেলে ও জাফর গ্রুপের লোক। এ ঘটনার পর জাফর গ্রুপের লোকজন ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের শতিধিক বাড়িঘরে হামলা, ভাংচুর ও লটপাট করেছে বলে হালিম গ্রুপের লোকজন অভিযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. এনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, ১৯০ বিঘা খাস জমির দখল নিয়ে জাফর গ্রুপের সাথে হালিম গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল থেকে দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষে ২০জন আহত হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। রবিবার সকালে আবারও দু‘গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষ শুরু হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাফর গ্রুপের মদিন মোল্লা(৬০) নিহত ও উভয় পক্ষের ২০জন আহত হয়। এর ঘটনায় জাফর গ্রুপের লোকজন হালিম গ্রুপের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে হালিম গ্রুপের লোকজন অভিযোগ করেছে। আহত আব্দুর রাজ্জাক (৪৫), ইনজামুল হক (২৬), আলতাব (৫৭), বাবলু মোল¬া (৪৫) সহ ১০জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর পুলিশি গ্রেপ্তার এড়াতে হালিম গ্রুপের লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়ে আত্মগোপন করেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আসলাম আলী জানান, খাস জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের হালিম গ্রুপের সাথে জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত দু‘দিন সংঘর্ষের দ্বিতীয় দিন রবিবার সকালে প্রতিপক্ষের হামলায় মদিন(৬০) মোল্লা নামের একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews