মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২;

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩১৫ বার পঠিত




স্টাফ রিপোর্টার;

দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 
শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজ পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা দুইজন হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমান (৪২)। এ ঘটনায় আহত পাঁচজন হলেন, ট্রাক চালক রবিউল ইসলাম (৪৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন (৬০), ফরিদ উদ্দিন (৪৬), নজরুল ইসলাম (৪২) ও আবুল কালাম (৪০)। এদের মধ্যে ট্রাক চালকের নাম পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা বলেন, আমবাড়ী থেকে ছেড়ে আসা গরু বাহী নছিমন পাঁচবিবি যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী পণ্য বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮৯৩৮৮) ট্রাকের সঙ্গে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজপাড়া সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমানের (৪২) মৃত্যু ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।   
দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী পাঁচবিবি উপজেলার রামনগর এলাকার গরু ব্যবসায়ী আবুল কালাম বলেন, এলাকার ৮জন গরু ব্যবসায়ী শুক্রবার (৫ জুলাই) ভোরে পাঁচবিবি থেকে আমবাড়ী গরুহাটে আসেন। ৯টি গরু কিনে একই নছিমন যোগে বাড়ী ফেরার পথে ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ওই হাতাহতের ঘটনা ঘটেছে। 
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন তার উদ্ধার কর্মীরা। এ ঘটনায় দুইজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজার রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ হতাহতদের উদ্ধার পূর্বক যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews