রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা;

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। এসময় আমেরিকান দুতাবাসের একটি মেডিকেল টিম তাদের সাথে ছিলো।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্নআয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন উপজেলার জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এ জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবায় আমেরিকান দুতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের পরিচালক রায়ান রে এবং এসএসজি ইউএসবি টেলর চেজ টিলার পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews