মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

  • Update Time : সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে রিয়াদের সানাইয়া শিল্পনগরীর একটি সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানায় কর্মরত প্রবাসীরা হতাহত হন।
নিহতদের মধ্যে উদনপৈ গ্রামের ফরিদ শেখ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের রুবেল, কলিমদ্দিন, মোহন ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরসোতি গ্রামের আব্দুল জলিল ও মজিদুল, সাদনগড় গ্রামের সাগর এবং মিনহাজ রয়েছেন বলে জানা গেছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, সৌদি আরবে কর্মরত আত্রাইয়ের ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য ছড়ালেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews