সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় সিইসির বক্তব্য রাষ্ট্রীয় দায়িত্বজ্ঞানহীন: এনসিপি প্রার্থী ড. শামিম হামিদী;

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ বার পঠিত



মোঃ আঃ কুদ্দুস খান
বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যকে রাষ্ট্রীয় দায়িত্বজ্ঞানহীন ও বিবেকবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এমপি প্রার্থী ও জুলাই আন্দোলনের অগ্রণী সেনা ড. শামিম হামিদী।
তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে সহিংস নির্বাচন, দিনের ভোট রাতে হওয়া এবং কালো অমানিশার অন্ধকারে নিমজ্জিত দেশকে জুলাই যোদ্ধারা ত্যাগ ও রক্তের বিনিময়ে মুক্ত করেছে। জনগণকে দেখানো হয়েছিল স্বচ্ছ, সুশৃঙ্খল ও শোষণমুক্ত রাষ্ট্র গড়ার স্বপ্ন। মানুষ পেয়েছিল কথা বলার অধিকার, ভোটের অধিকারসহ মৌলিক অধিকার ফিরে পাওয়ার আশা।
কিন্তু দুঃখজনকভাবে যারা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, আজ তাদের বুকেই গুলি চালানো হচ্ছে। প্রশ্ন উঠছে—জুলাই যোদ্ধারা কেন আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন?
ড. শামিম হামিদী আশঙ্কা প্রকাশ করে বলেন, তফসিল ঘোষণার পরের দিনই একজন এমপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়, আর সেই ঘটনার প্রেক্ষিতে সিইসির ঠাট্টামূলক বক্তব্য দেশের সব এমপি প্রার্থীর জীবনহানির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে জাতি গভীর উদ্বেগে রয়েছে।
তিনি আরও বলেন, যারা দেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়েছে, তারা যদি নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ কীভাবে নিরাপত্তা পাবে—এই প্রশ্ন আজ সর্বত্র।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews