1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

এমপি সুমনকে প্রাণনাশের হুমকির ঘটনায় চুনারুঘাটে সংবাদ সম্মেলন;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার  সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রাণনাশের হুমকির ঘটনায়  চুনারুঘাটে সংবাদ সম্মেলন ও মানববন্ধনকরেছে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা।৫ জুলাই শুক্রবার বিকেলে চুনারুঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমপি সুমনের পাবলিক রিলেশন অফিসারও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সুহেলআরমান,এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন,  সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম সহ প্রিন্টও ইলেকট্রনিক্স সাংবাদিকরা।লিখিত বক্তব্যে আরমান বলেন,ব্যারিস্টার সুমন এমপি হবার আগেই এলাকার তথা দেশের আপামরজনসাধারণের জন্য কাজ করেছেন ।তিনি গত কয়েক মাসে যা উন্নয়ন করেছেন বা যে প্রকল্প সমূহ বাস্তবায়ন হবে এই অল্প দিনে তাঅনেকটা ঈর্ষনীয় বটে এবং আগামী পাঁচ বছর পর এলাকার যে উন্নতি হবে তা অনেকটাই চুনারুঘাট- মাধবপুরের জনগণ অনুভব করতে পেরেছেন।এলাকার মানুষের সৌভাগ্য যে, আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তাই তার শত্রু হবে অবশ্যই দুর্ণীতিবাজরা এবং অন্যায়কারীরা।তিনি পরিবার পরিজনদের সময় না দিয়ে আমাদের তথা দেশের মানুষের কথা ভাবা, বা তাদের জন্য কাজ করা কি তার অন্যায়? ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, একজন কিশোরের স্বপ্ন, তরুণদের প্রেরণা, যুবকদের অহংকার, মধ্যবয়সীদের অক্সিজেন আর বয়স্কদের আস্থার জায়গা।তাকে থামিয়ে দেয়া মানে একটি জনপদকে হাজারবছর পিছিয়ে দেওয়া।দীর্ঘদিনের ত্যাগ, চেষ্টা, আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় যে ব্যারিষ্টার সুমনের জাগরণ ঘটেছেতাকে থামিয়ে দেওয়া সহজ নয়।তাকে হত্যার পরিকল্পনার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানান এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা ।তারা মূলত এমপির নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।উল্লেখ্য  গত  ২৭ জুন  এমপি সুমনকে প্রাণনাশের হুমকি দেয়ার পর ২৯ জুন তিনি শেরে-বাংলানগর থানায় একটি জিডি করেন। কিন্তু ঘটনার ৮দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত হুমকিদাতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।পরে তারা চুনারুঘাট মধ্য বাজরে এক মানববন্ধনকরে প্রতিবাদ সভা করেন।এতে বক্তব্য রাখেন মালেক জাপানি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান ও  এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা ।পরে তারা আগামী ৭দিনের মধ্যে অপরাধীদের  গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews