বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু;

নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ;

  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । এঘটনার সুষ্ঠু বিচার পেতে মঙ্গলবার (১৭ জুন) শিশুর বাবা মুন্না আহম্মেদ বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুন্ন আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে। মুন্না আহম্মেদ জানান, তিনি আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামের আব্দুল মমেন সরদারের মেয়ে মুন্নি খাতুনকে বিয়ে করেছেন। তার স্ত্রী মুন্নি খাতুনকে গর্ভবতী অবস্থায় চিকিৎসার জন্য গত ১৩জুন আত্রাই উপজেলা সদরের সেভেন স্টার হাসপাতালে নিয়ে যান। সেখানে আমাকে বুঝতে না দিয়ে চিকিৎসায় অবহেলা করে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভেরি করান হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা। ডেলিভারির কিছু পরেই বাচ্চা এবং বাচ্চার মা অসুস্থ্য হয়ে পরলে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে। এক্ষেত্রে বাচ্চাকে অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালে হাসপাতাল থেকে অনিহা প্রকাশ করে সহযোগিতা করেনি। এর পর নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যাবার পথে মারা যায়। তিনি আরও বলেন, তার বাচ্চা মারা যাবার ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে সবাই অশোভন আচরন করে। মুন্না দাবি করে বলেন,সময় মতো অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলে তার বাচ্চা মারা যেতোনা। তাই এঘটনার সুষ্ঠু বিচার পেতে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ অস্বীকার করে সেভেন স্টার হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন,হাসপাতালে চিকিৎসা এবং সেবায় কোন অবহেলা বা ত্রুটি ছিলনা। বাচ্চা ডেলিভেরি করার পর প্রসুতি ও বাচ্চা অসুস্থ হয়ে পরলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে তারা নিয়ে যাবার পথে বাচ্চা মারা গেছে। আত্রাই থানা পুলিশের  ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,এঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews