মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে আলু চাষের মৌসুম।আগাম আলু রোপণ ও জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে জমি তৈরি,বীজ বপন ও পরিচর্যার কাজ।কৃষকের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আলুর ভালো ফলন পাওয়া যাবে।
বৃহস্পতিবার ১২নভেম্বর২০২৬
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে,কেউ জমিতে হালচাষ করছেন,কেউ আলুর বীজ রোপণ করছেন,আবার কেউ সার ও সেচের ব্যবস্থা করছেন।পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকদের নিয়েও জমিতে কাজ করছেন অনেক কৃষক।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়,আলু চাষে বীজ,সার, কীটনাশক,সেচ ও শ্রমিকের খরচ দিন দিন বাড়ছে। তারপরও ভালো দাম পাওয়ার আশায় অনেকেই আলু চাষে ঝুঁকছেন। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তাদের মধ্যে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে।
কৃষকদের প্রত্যাশা,সার,বীজ ও কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে আলুর ভালো ফলন হবে।এতে কৃষকের মুখে হাসি ফুটবে এবং এলাকার কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।