সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন;

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে;

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি;

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে টানা তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ এর জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। সেইসঙ্গে ভোটের দিন সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়েসমূহের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews