মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ;

বেলকুচিতে নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিঃ আমিনুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ;

  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৬৮০ বার পঠিত



মোঃ হাসমত আলী,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম ।বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার (দোয়াত কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৮৪২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদিউজ্জামান ফকির (মোটরসাইকেল) পেয়েছেন ৪৯ হাজার ৩৫৭ ভোট।
ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস চোখে পড়ার মতো, তারই অংশ হিসেবে,

৯ ই মে (বৃহস্পতিবার) বিকেলে আওয়ামী লীগ পার্টি অফিসে নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নেতা কর্মীরা ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, গাজী দেলখোশ আলী প্রামানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিরুল ইসলাম, সাবেক জিএস সেলিম সরকার,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবি হাসান রকি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন,কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক, আল-আমিন শিকদার, সৌরভ আহম্মেদ উৎস,এনামুল সরকার, মোঃ হান্নান সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিঃ আমিনুল ইসলাম বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি বেলকুচি উপজেলার সকল ভোটারদের ও আমার সকল নেতাকর্মীদের প্রতি,, যাদের ভোটের ও সার্বিক প্রচেষ্টার মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে করে বেলকুচি উপজেলাকে একটি মডেল উপজেলাতে রূপান্তরিত করতে পারি।

মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি প্রতিনিধি
তারিখ ১০-০৫-২৪
মোবাইল 01816548883

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews