বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম;

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কর্মপরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা  আমীর খন্দকার আব্দুর রাকিব এ আসনে খবিরুল ইসলামের নাম ঘোষণা করেন। তিনি বলেন, খবিরুল ইসলাম ১৯৯৬ সালে আত্রাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ সনে নওগাঁ জেলা জামায়াতের অফিস সম্পাদক নির্বাচিত হন। তাঁর সাংগঠনিক কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে কেন্দ্র তাঁকে ২০১৫ সালে আত্রাই উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম এর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক ক্যারিয়ার বিচার-বিশ্লেষন করে খবিরুল ইসলাম কে আত্রাই-রাণীনগর আসনে এমপি প্রার্থী হিসাবে মনোনীত করেন।
উক্ত কর্মপরিষদ বৈঠকে জামাতের জেলা – উপজেলা আমীর, সাধারন সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, মো.খবিরুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসার গনিত শিক্ষক হিসাবে কর্মরত আছেন। একইসাথে উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে ২০২২ সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা আক্কাছ আলী জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন। পিতা-মাতার ৩ ভাই ২ বোনের মধ্যে খবিরুল সবার বড়। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং ২ মেয়ে ও ১ ছেলের জনক। তাঁর স্ত্রী তহমিনা খাতুন জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন।মো. খবিরুল ইসলাম ইসলামী এজেন্ট ব্যাংক আত্রাই শাখার সত্ত্বাধিকারী এবং ক্রিয়েটিভ মডেল একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews