1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি;

দুই গোডাউনে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ ;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীর দুই গোডাউনে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেছে। নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীর দুই গোডাউনে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুইটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান। শেখ নওশাদ হাসান জানান, সরকারি বিভিন্ন চাল কয়েকজন ব্যবসায়ী কিনে দুইটি গোডাউনে মজুত করে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করা হয়। অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তা পাওয়া গেছে। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর বাবুসহ সবাই পলাতক ছিলেন। মোবাইল কোর্টের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, উপজেলার একডালা ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews