মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ;

তারুণ্যের সমাবেশ সফল করতে মোংলায় যুবদলের প্রচার মিছিল;

  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২১৮ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে আগামী শনিবার (১৭ মে) খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে মোংলায় প্রচার মিছিল করেছে যুবদল।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় যুবদল ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শহরে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরণের কাজ করবে তাঁর সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান। এ সমাবেশে তরুণদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাই এমন আয়োজন যুব সমাজের জাগরণে বড় ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এসময় পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবদলনেতা মজিবুর রহমান মঞ্জু, মোংলা কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ, মোংলা পৌর ছাত্রদলের সদস্য সচিব মীর সাগর, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মো: সোহেল মাহমুদ রানা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ইমরান হোসেন ডালিম, যুবদল নেতা মাজারুল ইসলাম মিলন, সবুজ বিপ্লব ভূইয়া, কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, বায়জিদ হোসেন, মাসুম,শুক্কুর, ছাত্রদল নেতা শাওন,সাগর নিলয়,রাকিব,খায়রুলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews