1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার;

মোংলায় মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির;

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা মামলা প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার (২১ মে) বিকাল ৫টায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেয় পৌর ও উপজেলা বিএনপি সহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করা হয়। মোংলা থানার ওসি আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মোংলা থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: এমরান হোসেন এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বলেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী’র বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা মামলা আগামী ৪৮ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদের উপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র করা হামলার মামলা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা মো: আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে গত ২৯ এপ্রিল বিকেলে শ্রমিক সংঘ চত্বরে তলবি সভা আহ্বান করে সাধারণ শ্রমিকরা। এ সময় একই স্থানে মে দিবস পালনের প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি সমর্থিত শ্রমিক দল। এ পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকে। ২৯ এপ্রিল বিকেলে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে একাধিক শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ মামলা করা হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় রাজনৈতিক হয়রানি করার উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। এসময় অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews