বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান;

আত্রাইয়ে স্থানীয় নির্বাচনে জামায়াতের মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেন;

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২৩ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলাতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ নিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আত্রাই উপজেলাতে জামায়াতের এক সভায় জেলা আমীর খন্দকার মোঃ আব্দুর রাকিব এই প্রার্থীদের কে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ ওসমান গণি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাবিনা খাতুনকে মনোনীত করা হয়েছে। এছাড়া ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন- পাঁচুপুর ইউনিয়নে মোঃ শাহিন আহমেদ,আহসানগঞ্জ ইউনিয়নে মো.এনামুল হক,হাটকালুপাড়া ইউনিয়নে মো. হাসান আলী,কালিকাপুর ইউনিয়নে মো.আমজাদ হোসেন, বিশা ইউনিয়নে মাহমুদুল হাসান সাকিল এবং মুনিয়ারী ইউনিয়নে মোঃ তোজাম্মেল হক। জামায়াত সূত্রে জানা গিয়েছে, শাহাগোলা ও ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করা হবে। এ বিষয়ে আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব বলেন, “আমরা জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছি।নির্বাচনে জয়ী হয়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।”
স্থানীয় নির্বাচন ঘিরে দলটির প্রস্তুতি ও প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews