1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল; মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত; আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত; পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

আত্রাইয়ে জামায়াতের ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে জামাতের মিছিল অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করতে নওগাঁর আত্রাইয়ে র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা জামাত বুধবার ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা মূল ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই সমাবেশ শান্তি ও সংহতির বার্তা বহন করছে। জাতীয় মহাসমাবেশে গণসম্পৃক্ততা দেশের উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জামায়াতের লক্ষ্য একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। এ লক্ষ্য অর্জনে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ, ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ। র‌্যালি ও সমাবেশে জামায়াতের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা ঢাকার জাতীয় মহাসমাবেশে অংশ নিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews