রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির; গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত; অর্ডার অব দ্য স্টার অব ইতালি’ সম্মাননা অর্জনে:  রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ফাদার লুইজি লুপি সংবর্ধিত ; কাউখালীতে ৫০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, “মাদক মামলায় আদালতে প্রেরণ” ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; সেনেরহাট বাজারে ২০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ; এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মমতা খাতুনের গণসংযোগে ব্যাপক জনজোয়ার ​; অবহেলিত চরাঞ্চলে পরিবর্তনের ডাক: সদিয়া চাঁদপুরের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: আল আমিন হোসেন সূর্য; নওগাঁর আত্রাইয়ে এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত সাত আসামি গ্রেফতার; সংবাদপত্রের স্বাধীনতা; নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি; কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ;

মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক;

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোংলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ২৩ বছর পর এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতা নির্বাচিত করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির কর্মীরা। মঙ্গলবার (২৯ জুলাই) মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠ চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬২৪ জন সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন; যার ফলাফল ঘোষণা হয় রাত প্রায় সাড়ে ১০টায়। এর আগে সকালে মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জন ভোটারদের মধ্যে ৬২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫৭৩টি ভোট পেয়ে সভাপতি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, ২১৪টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এবং ২৬০ ও ২৩১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক তালুকদার মো: নাসির উদ্দিন মো: গোলাম নুর জনি নির্বাচিত হয়েছেন। 
সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলীর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার বলেন, দীর্ঘ অনেকটা বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব, নবনির্বাচিত নেতারা দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews