বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান;

কাউখালীতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত;

  • Update Time : মঙ্গলবার, ১৯ অগাস্ট, ২০২৫
  • ২৬৫ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার আয়োজনে,আগত জাতীয় নির্বাচনকে সামনে রেখে, পিরোজপুর-২ আসনের কাউখালী উপজেলার ভোট কেন্দ্রে নির্বাচনী বুথ এজেন্ট ও সার্বিক পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে সেন্ট্রাল কমিটি সদস্যদের উপস্থিতিতে ভোট কেন্দ্রের প্রতিনিধি সন্মেলন-২০২৫ এর আলোচনা সভার আয়োজন। ১৯ আগস্ট (মঙ্গলবার) বৈকাল ৪ ঘটিকার সময় কাউখালী সরকারি ডিগ্রী কলেজ ভবনের হলরুমে উক্ত প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও হামদ- নাতের মধ্যে দিয়ে শুরু করা হয়। উপজেলা আমির মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একে এম ফখরুদ্দিন খান রাজি। প্রধান বক্তা বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত পিরোজপুর -২ সংসদ সদস্য আলহাজ্ব শামিম সাঈদী। বিশেষ অতিথি,সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা, অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক। সহকারি সেক্রেটারি জামাতে ইসলামী পিরোজপুর জেলা, মাওলানা সিদ্দিকুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন,অধ্যাপক সাইদুল কবির বশির। সকলের বক্তব্যে, ভোটের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর বদলা নিতে হবে,জামাতে ইসলামি দল প্রতিপক্ষের সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে আমাদের মাঠ পর্যায়ে থাকতে হবে, প্রয়োজনে জীবন দিবো,আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিপূর্বে দলকে নিষিদ্ধ সহ হামলা মামলা দিয়ে ঘুম-খুন করা হয়েছে। অথচ যারা এ সকল অবিচার করেছে তাঁরাই দেশ থেকে পালিয়েছে। আজকে বিচার বিভাগের উপর আস্থা ছিল বলেই এই দলকে নিষিদ্ধ করতে পারেনি। আমরা জোর গলায় কথা বলতে পারতেছি,যারা আমাদের অপবাদ দিয়েছে,তারই আজকে চুরি,আত্মসাৎ,গুম খুনের অপবাদ নিয়ে দেশ থেকে পালিয়েছে। শামীম সাঈদী বলেন, প্রতিটি ঘরে প্রতিটি স্থানে জামায়াতে ইসলামীর প্রতিক দাড়িপাল্লা মার্কার প্রচারনা চালাতে হবে। প্রধান অতিথি বলেন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে বৈষম্যহীনতা বাতিলের দাবি জানিয়েছেন। ইতিপূর্বে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী ভূমিকা ছিল সামনেও থাকবে বলে দাবি করেন। আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। সেই সাথে নির্বাচন মুহূর্তে প্রত্যেক সরকারি চাকরিজীবী এক মাসের বেতন ও ব্যবসায়িক বৃন্দ এক মাসের বাজার খরচের টাকা ব্যয় করতে আবেদন জানান। অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহ পিরোজপুর জেলা সেক্রেটারি মাওঃআব্দুর রাজ্জাক, পিরোজপুর জেলা সহকারি সেক্রেটারি মাওঃ সিদ্দিকুর রহমান,৩নং ইউনিয়নের মাও আমিনুল ইসলাম,২নং ইউনিয়নের গাজী আনোয়ার হোসেন,৩নং ইউনিয়নের রেজাউল করিম,৫নং ইউনিয়নের মোঃ মহিউদ্দিন, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews