বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান;

তৃৃনমূল রাজনীতি থেকে উঠে আসা স্বতন্ত্র প্রার্থী ” মেজর (অঃ) আব্দুল্লাহ আল মামুন ;

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩৬ বার পঠিত



সোহরাওয়ার্দী হোসেন; ব্যুরো প্রধান রাজশাহী;

সিরাজগঞ্জ-৫(বেলকুচি – চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দু্লাহ আল মামুন বলেছেন, আমি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছি ।
জনগণের সাড়া কেমন পাচ্ছেন?এমন প্রশ্নে তিনি বলেন, জনগণের অভাবনীয় সাড়া পাচ্ছি, আমি জাতীয়তাবাদী চেতনার লোক, বেলকুচি – চৌহালীর নির্যাতিত নিপীড়িত জনগণ জাতীয়তাবাদী চেতনার সাথে আছে, তারা পরিবর্তন চায়, তারা এই সংসদীয় আসন থেকে নতুন নেতৃত্ব দেখতে চায়,
জাতীয়তাবাদী চেতনার সবচেয়ে বড় দল বিএনপি নির্বাচনে আসেনি, তাহলে আপনি কেন নির্বাচনে আসলেন? এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ দল, বিএনপি নির্বাচনে আসেনি এটি তাদের রাজনৈতিক স্ট্যাটিজি, এটা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা স্থানীয় জনগণের জন্য রাজনীতি করি, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমার বাবাও ছিল, আমিও ছিলাম, এখনো জনগণের সাথে আছি, সুতরাং স্থানীয় জনগণের চাহিদার কথাটাও আমাদের বিবেচনায় নিতে হয়, বর্তমান সরকারের প্রতি মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে, যার বিরুদ্ধে বিরোধীদল সমূহ আন্দোলন করছে, সে আন্দোলনের অংশ হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, যাতে জাতীয়তাবাদী চেতনার মানুষগুলো, ভোটের মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বেলকুচির বিভিন্ন গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঁচি মার্কা প্রতিক পাওয়া মেজর আব্দুল্লাহ আল মামুন একথাগুলো বলেছেন।

মেজর মামুন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিএনপি দলীয় সাবেক নেতা এবং চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৪ সালে তিনি বিএনপির মনোনয়নে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তবে ২০১৯ সালে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মেজর মামুনের বাবা আনছার আলী সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাবেক রাজনীতিবিদ, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক সাংসদ। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চৌহালী আসন (সাবেক সিরাজগঞ্জ-৬ আসন) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews