শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত; অর্ডার অব দ্য স্টার অব ইতালি’ সম্মাননা অর্জনে:  রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ফাদার লুইজি লুপি সংবর্ধিত ; কাউখালীতে ৫০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, “মাদক মামলায় আদালতে প্রেরণ” ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; সেনেরহাট বাজারে ২০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ; এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মমতা খাতুনের গণসংযোগে ব্যাপক জনজোয়ার ​; অবহেলিত চরাঞ্চলে পরিবর্তনের ডাক: সদিয়া চাঁদপুরের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: আল আমিন হোসেন সূর্য; নওগাঁর আত্রাইয়ে এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত সাত আসামি গ্রেফতার; সংবাদপত্রের স্বাধীনতা; নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি; কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা;

নওগাঁতে গাছে গাছে আগাম আমের মুকুল দেখা দিয়েছে ;

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পঠিত



মোঃ ফিরোজ হোসাইন;
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলা যেন আমের রাজ্য হিসেবে পরিণত হতে চলেছে।আম গাছে উঁকি মারছে মুকুল।
ফাগুনের ছোঁয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুন রাঙা ফুলের মেলা। শীতের জড়তা এখানো ফুল পাখিদের সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরছে বাংলার বুক মাতাল করতে ঋতুরাজ বসন্ত । রঙিন-বন ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে, তেমনি নতুন সাজে যেন সাজতে শুরু করেছে আত্রাই উপজেলার আম বাগানগুলো। আমের মুকুল আসতে শুরু করেছে। নওগাঁর আত্রাই উপজেলার সর্বত্র জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শোভা ছড়াতে শুরু করেছে নিজস্ব মহিমায়। বাগান মালিক, কৃষিবিদ, আমচাষিরা আশা করছেন বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকুলে থাকলে এ উপজেলায় আমের বাম্পার ফলন হবে। আমচাষি ও বাগান মালিকরা বাগানে পরিচর্চা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। অবশ্য গাছে মুকুল আশার আগে থেকেই গাছের পরিচর্চা করছে তারা। যাতে করে গাছে মুকুল বা গুটি বাঁধার সময় কোন সমস্যার সৃষ্টি না হয়।
এ উপজেলা আম্রপালি,হাড়িভাঙা, ফজলি, খিড়সা, মোহনা, রাজভোগ, রূপালী, গোপালভোগসহ অন্যান্য জাতের আম চাষের উপযোক্ত হওয়ায় চাষীরা নিজ উদ্যোগে প্রথমে জেলার বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে আমের বাগান সৃজন করলেও বর্তমানে তারা নিজেরাই চারা উৎপাদন করে তাদের ভাগ্য উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুফলও পেয়েছেন অনেকেই। আম চাষে সফল কৃষক হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মোঃ মিলন হোসেন জানান, পুরাপুরিভাবে এখনো গাছে মুকুল আসেনি। কয়েকদিনের মধ্যেই সকল গাছেই মুকুল আসবে।
আমি এ আম থেকে অনেক টাকা আয় করেছি। মিলন হোসেনের মতো বান্দাইখাড়া গ্রামের মোঃ ফিরোজ হোসাইন , ,লুৎফর রহমান, মেহেদী হাসান, এরকম অনেকেই আমের বাগান কেউ তৈরি করেছেন আবার কেউ লিজ নিয়ে আম চাষ করছেন । তারা জানান, ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় এবার কাংঙ্খিত ফলনের আশা করছেন আম চাষিরা। সুবিধাভোগীদের সুফল দেখে চাষিরা আম চাষে উৎসাহিত হয়ে নিজ নিজ উদ্যোগে নতুন নতুন বাগান সুজন করছেন। ধীরে ধীরে এ উপজেলা জুড়ে সম্প্রসারিত হচ্ছে আমের বাগান। উৎপাদিত আম মানসম্মত হওয়ায় চাহিদাও বাড়বে অনেক।
এ ব্যাপারে আম বাগান মালিক ইউনিয়নের আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, বলেন ঝড় ও শিলা বৃষ্টি না হলে আশা করা যাচ্ছে এবারও আমের ফলন ভালোই হবে, আমের মুকুল আসতে শুরু করেছে গাছে গাছে। আম্রমঞ্জরির শুভ বার্তা বয়ে আনবে সবারই মনে। খানার বচনে আছে “ আমে ধান, তেতুলে বান“। প্রকৃতির এই আম্রমঞ্জরিই বলে দেবে কেমন যাবে এ বছর। আত্রাই উপজেলার বিরাজমান আবহাওয়া ও মাটি আম চাষের জন্য বিশেষ উপযোগী। এ বছর আবহাওয়া অনুকুল থাকায় আমের উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশি হবে বলে আশা করছেন আম চাষীরা ।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এই সময়ে আমের মূকুল গুলো রক্ষার্থে এবং অধিক ফলনের লক্ষ্যে বাগানের গাছ গুলোতে উকুন নাশক এভোমেট্রিন ও ছত্রাক নাশক মেনকোজেভ বালাইনাশক স্প্রে করার পরামর্শ প্রদান করা হচ্ছে সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তর থেকে।
চলতি আম মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আমের ফলন প্রতি হেক্টরে আবারো ১৫ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews