শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় বাড়ছে লোডশেডিং বাড়ছে জনগণের দুর্ভোগ ; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ তরুণ হাতেনাতে গ্রেফতার; মোংলায় উপকূলীয় অভিযাত্রার সংহতি সমাবেশ; নওগাঁর আত্রাইয়ে সামাজিক বনায়ন কর্মসূচি, রোপণ করা হলো ৫ হাজার চারা; নওগাঁয় বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন সাজ্জাদ হোসেন; বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ; কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৬ পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার; গাছ লাগানো সদকায়ে জারিয়ার আমল কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের ২১ বছরের সামাজিক কার্যক্রম; পটুয়াখালীর আমখোলা বাজারে ‘ইসপা”এনজিওর নতুন শাখার উদ্বোধন; আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত;

রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৬৭ বার পঠিত



এ এইচ এম জয়নাল আবেদীন
কক্সবাজার প্রতিনিধি

‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই’ প্রতিপাদ্যে কক্সবাজারের রামু উপজেলায় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের বিতার্কিক দল।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের আয়োজনে এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দলনেতা নাফিসা তাসনিম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং ফলজ গাছের চারা তুলে দেন। এছাড়া অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার এবং রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সদস্য মাওলানা মোহছেন শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে স্বরূপ মুহুরী বলেন, “নিজেকে গড়ার জন্য জ্ঞানী হতে হবে, আর জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে বিতর্ক। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ একজন শিক্ষার্থীর জন্য গর্বের বিষয়। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরিতেও শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।”

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুপ্ত চিন্তাশক্তি ও সুকুমার বৃত্তির বিকাশ ঘটিয়ে সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। দুর্নীতি দূর করতে হলে মানুষের মননে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের প্রভাষক নীলোৎপল বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মং হ্লা প্রু পিন্টু, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও একটেডের অপারেশন কো-অর্ডিনেটর তাসনিমুল হক শাওন, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গণী, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতান, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বড়ুয়া, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সাইফুল্লাহ সাইফ এবং কমিটির সদস্য শাহ আলম।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল— “বর্তমান আইনগুলো দুর্নীতি দমনের জন্য যথেষ্ট, কেবল প্রয়োগের অভাব।” পক্ষ দলে অংশ নেয় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শ্রীজা দাশ, মো. সাফিন আহমেদ ও দলনেতা নাফিসা তাসনিম। বিপক্ষ দলে ছিলেন রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ইকরামা জাহান সুবাহ, আদর শর্মা ও দলনেতা রিয়া বড়ুয়া।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মাস্টার মোহাম্মদ আলম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক নীলোৎপল বড়ুয়া, শিক্ষক মং হ্লা প্রু পিন্টু এবং তাসনিমুল হক শাওন। সময় রক্ষকের দায়িত্বে ছিলেন সুবীর বড়ুয়া বুলু এবং ফলাফল নিরীক্ষকের দায়িত্ব পালন করেন সুকুমার বড়ুয়া বুলু।

আয়োজক সূত্র জানায়, গত ১৩ জুন অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্বসহ দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশগ্রহণ করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ আয়োজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews