বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

কবিতা: কালের তফাৎ ;

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

কলমে: নূর মোহাম্মদ

জানি না আজ থেকে কবে মহাগুরু
কালের চাকা ঘোরা করেছিল শুরু ?
যাহোক করি না তা হিসাব নিকাশ ,
ক্রমে চরমে চলে কালের বিকাশ ।
আদিকালে যা ছিল তার অবয়ব
বল তো আজ কি আছে তার সব ?
সেকালে গুহায় মানুষ করেছিল বাস
জানতো না পশু পালন জানতো না চাষ ।
গাছের বাকল পাতা তাদের পোশাক ,
পাথরে ঘষে আগুন পেয়েই অবাক ।
শিকার করে তারা যা-ই জুটাত ,
আগুনে ঝলসে খেয়ে ক্ষুধা মিটাত ।
ক্রমে কাল হেঁটে চলে রূপ ভিন্নতায়
বিগত যত কাল ফিরে পাওয়া দায় ।
যুগে যুগে সভ্যতা গড়ে যথা তথা ,
ভাঙ্গে আর গড়ে আবার নতুন সভ্যতা ।
যেই পাখি দেখে হল উড়বার সাধ ,
উড়োজাহাজ বানাবার থাকলে না বাদ ।
সেকালে গাধা ঘোড়ায় লোকে দিত পাড়ি ,
এখন যাতায়াতে মোটর রেলগাড়ি ।
কয়েক যুগ আগে বেশ ছিল টমটম ,
ঠেলাগাড়ির ঠেলাঠেলি আজ খুব কম ।
তিন চার যুগ আগে ছিল গরুর গাড়ি ,
আজকাল দেখি তা নাই কারো বাড়ি ।
গোলাভরা ধান ছিল আগেকার দিনে ,
বিয়ে নাকি হত না পালকি বিনে ।
কত কি ছিল আগে দামে খুব সস্তা ,
চাল নাকি পাওয়া যেত টাকায় আট বস্তা ।
সেকাল একাল উভয় আকাশ পাতাল ,
সব পিছে ফেলে আজ আধুনিক কাল ।
কম্পিউটার টেলিভিশন যেই এল ভাই
রেডিও চলে গেল মোটেও তা নাই ।
মোবাইল ফোনের একি মিউজিক্যাল ধাক্কায় !
আধুনিক যুগ ঘোরে ডিজিটাল চাক্কায় ।
এ যুগে হাতে হাতে ফোন হ্যান্ডসেট ,
অবাক ব্যাপার যা তা ইন্টারনেট ।
মানুষের রকমারি চাওয়া পাওয়ায়
কত কি এল গেল যুগের হাওয়ায় ।
আগামী যত কালের হবে আবির্ভাব ,
রূপ ভেদে তাতে রবে ভিন্ন স্বভাব ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews