সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

কবিতাঃ প্রকৃতি মোদের অহংকার ;

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

কবিতাঃ প্রকৃতি মোদের অহংকার

কলমেঃ নূর মোহাম্মদ ;

তুমি প্রকৃতি ৠতু বদলাও
রকমারি সাজে হাতছানি দাও ।
তুমি প্রকৃতি আসো আর যাও
এক ৠুতু টেনে ইতি ,
নতুন ৠতুতে আসো তুমি যেন
হয়ে এক অতিথি ।
তুমি হাসলে হাসি মোরা
তুমি কাঁদলে কাঁদি মোরা ।
কান্না হাসি দুই মিলে তুমি
কালের চাকা ঘুরাও ,
জীবনে কিছু এনে দাও
আর অন্য কিছু ফুরাও ।
তুমি প্রকৃতি এই দেহে দাও
শক্তি চলাফেরার ,
এই মনে দাও স্বচ্ছ শান্তি
ক্লান্তি ফুরাবার ।
তুমি যেন এক পাঠশালা
আর আমি যেন এক ছাত্র ,
তোমা হতে আমি কত কি যেন
শিখছি দিবা রাত্র ।
মুগ্ধ আমি মুগ্ধ সবাই
দেখে তোমার সম্ভার ,
তুমি প্রকৃতি দিয়েছ মোদের
বেঁচে থাকার অহংকার ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews