শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান;

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত




স্টাফ রিপোর্টার; হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা মো. সোহরাব আলীকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাওলানা মো. আরশাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতী মহিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ এবং ওলামা দলের নেতা মিজানুর রহমান ও মাওলানা মো. আরশাদ আলীসহ অনেকে। এ সময় জেলা বিএনপি ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ওলামা দলের ৪৭ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরেন। তাঁরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতী মহিবুর রহমান উপজেলা ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে মাওলানা মো. সোহরাব আলীকে পুনরায় সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মো. আরশাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews