মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলাম প্রচারক মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তে এসে এই মাহফিল স্থগিত করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার বয়ান পেশ করার কথা ছিল। তবে রোববার (১৮ অক্টোবর) বিকেলে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আয়োজক সংগঠন ‘মানব কল্যাণ পরিষদ’-এর সভাপতি ইসমাইল হক গণমাধ্যমকে জানান, প্রশাসনের পক্ষ থেকে মাহফিল বন্ধ রাখার ব্যাপারে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আয়োজক কমিটি বাধ্য হয়ে কর্মসূচি স্থগিত করেছে। তিনি বলেন, “প্রশাসনের নির্দেশনা পাওয়ার পরপরই আমরা আমন্ত্রিত অতিথি ও বক্তাদের ফোন করে আপাতত না আসার জন্য অনুরোধ করেছি।”
স্থানীয় সূত্র জানায়, মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি না মেলায় আয়োজকরা তা বাতিল করতে বাধ্য হন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যাবলী:
বিষয়: মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত
স্থান: গোদাগাড়ী মহিলা কলেজ মাঠ, রাজশাহী
নির্ধারিত সময়: সোমবার (১৯ অক্টোবর), বিকেল থেকে
আয়োজক: মানব কল্যাণ পরিষদ