বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত;
Title :
তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ;

তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন;

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত




স্টাফ রিপোর্টার, হাফিজুর রহমান হাবিব:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা ১৯৬২ সালের রেকর্ডীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাহেব আলী গংসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা ও ভোগদখল নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে জমি রক্ষা ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলা সদরের মাথাফাটা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মোছাম্মদ তহুরা বেগম, রবিউল ইসলাম, মাথাফাটা গ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান, সুরুজ আলীসহ স্থানীয় আরও কয়েকজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, মাথাফাটা মৌজার ৬৬৩ নম্বর দাগে ৬৪ শতক জমি ১৯৬২ সালের রেকর্ড অনুযায়ী তাঁদের মালিকানাধীন এবং দীর্ঘ প্রায় ৬৮ বছর ধরে তাঁরা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন।

কিন্তু সম্প্রতি সাহেব আলী গংসহ কয়েকজন ব্যক্তি লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তাঁরা। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য তহুরা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের ভোগদখলীয় জমি নিয়ে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জমির কাগজপত্র ও আইনগত বিষয় উপেক্ষা করে পেশিশক্তির মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হলে তা আইনের শাসনের পরিপন্থী। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ প্রতিকার চান।

পরিবারের সদস্যরা আরও বলেন, জমি নিয়ে তাঁরা কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না। জমির প্রকৃত মালিকানা ও রেকর্ডপত্র যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাঁদের প্রত্যাশা। একই সঙ্গে জমিতে অবৈধ প্রবেশ, ভয়ভীতি প্রদর্শন ও দখলের অপচেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—১৯৬২ সালের রেকর্ডীয় ৬৪ শতক জমির কাগজপত্র যাচাই, জবরদখলের চেষ্টা বন্ধ, পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে পরিবারটি জানায়, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই জমির অধিকার ফিরে পেতে চান।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews