রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত;
Title :
রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল;

করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক;

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;

রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত আঃ রাজ্জাককে (৫০) আটক করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আঃ রাজ্জাক একই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মোহনপুর উপজেলার করিষা গ্রামে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করে।
মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের পারিপার্শ্বিক আলামত, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্ঘাটনে নামে। চুলচেরা বিশ্লেষণ ও নিবিড় তদন্তের একপর্যায়ে এই হত্যাকাণ্ডে আঃ রাজ্জাকের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মোহনপুর থানা পুলিশের একটি দল ও এসআরবি (SRB) সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে মোহনপুর থানার এসআই আব্দুর রহিম বলেন, “পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের পর থেকেই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছিলাম। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে করিষা গ্রাম থেকে আঃ রাজ্জাককে আটক করা হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃত রাজ্জাককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews