1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কাউখালীতে চিরাপাড়া নদীতে অভিযান জোরদার: ১৫ হাজার মিটার জাল জব্দ; কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত; কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন;

বেলকুচি চৌহালী সিরাজগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব :) আল মামুন;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৫ বার পঠিত

মো: হামিদুল ইসলাম ;
উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি ;

সিরাজগঞ্জ-৫(বেলকুচি – চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দু্লাহ আল মামুন বেলকুচি উপজেলায় নির্বাচনী গন সংযোগ করেছেন। তিনি শুক্রবার(২৯ ডিসেম্বর) সকালে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের গাবগাছি বাজার, সালদাইর বাজার, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার হয়ে কলাগাছি বাজার, ধুকুরিয়াবেড়া বাজার হয়ে দৌলতপুর পর্যন্ত নির্বাচনী গনসংযোগ করেন । এ সময় নির্বাচনী প্রচারণায় তিনি তার নির্বাচনী প্রতীক কাঁচি মার্কায় ভোট চেয়ে বলেন, পরিবর্তনের মার্কা কাঁচি মার্কা, যদি এ আসনে নেতৃত্বের পরিবর্তন চান, তাহলে কাঁচি মার্কায় ভোট দিন, উন্নয়নের মার্কা কাঁচি মার্কা, গণসংযোগ কালে তিনি বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হন, জনগণের সাড়া কেমন পাচ্ছেন?এমন প্রশ্নে তিনি বলেন, জনগণের অভাবনীয় সাড়া পাচ্ছি, আমি জাতীয়তাবাদী চেতনার লোক, বেলকুচি – চৌহালীর নির্যাতিত নিপীড়িত জনগণ জাতীয়তাবাদী চেতনার সাথে আছে, তারা পরিবর্তন চায়, তারা এই সংসদীয় আসন থেকে নতুন নেতৃত্ব দেখতে চায়, আপনি বিজয়ী হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী,এমন প্রশ্নে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদি,১৪ সালে চৌহালী উপজেলার জনগণ শত প্রতিকূলতার মাঝেও যেভাবে আমাকে বিজয়ী করেছিল, এবারও শত প্রতিকূলতার মাঝেও বেলকুচি- চৌহালীর জনগণ আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণায় মেজর মামুনের সাথে ছিল, বেলকুচি পৌরসভার প্যানেল মেয়োর (২) এবং ১,২,ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ স্বর্ণা পারভীন (এম.এ), বেলকুচি উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া,পৌর আহবায়ক কমিটির সদস্য আতাব আলী সরকার , পৌর বিএনপি নেতা মোঃ জুয়েল সরকার , বেলকুচি উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম টিক্কা প্রমোখ। মেজর মামুন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিএনপি দলীয় সাবেক নেতা এবং চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৪ সালে তিনি বিএনপির মনোনয়নে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৯ সালে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মেজর মামুনের বাবা আনছার আলী সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাবেক রাজনীতিবিদ, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক সাংসদ। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চৌহালী আসন (সাবেক সিরাজগঞ্জ-৬ আসন) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews