শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার;

কাউখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালিত ;

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৮ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন 

পিরোজপুর কাউখালী উপজেলা থানা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার ও রাজনৈতিক,ব্যক্তিবর্গ,শিক্ষক এবং জনসাধারনের উপস্হিতিতে উক্ত ওপেন হাউজ ডে পালিত হয়।
অদ্য ১৫ জানুয়ারী(বুধবার) ২০২৫ তারিখ,সকাল ১১ঘটিকার সময় থানা কমপ্লেক্সে,উপজেলা বিএনপি,জামাতে ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের উপস্থিতিতে “পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবিহা মেহেবুবা সিনিয়র সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ সার্কেল, পিরোজপুর জেলা। 
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ ফারুক হোসেন সাবেক সহ- সভাপতি বিএনপি উপজেলা শাখা। মোঃ আলী হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন কাউখালী শাখা। জিয়াউল হাসান নিক্সন,সাধারণ সম্পাদক বিএনপি কাউখালী উপজেলা। এছাড়াও মোঃ মামুন তালুকদার, আরিফুল আজম সোহেল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
ওপেন হাউজ ডে খোলামেলা বক্তব্যে উপস্থিত সকলে বলেন, উপজেলার অপরাধমূলক ও মাদদ্রব্য সেবনে স্থানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা,সেই সাথে অভিভাবকদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে ভূমিকা গ্রহন যাতে করে সন্তানগন ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত না থাকে সেদিকে খেয়াল রাখা। উপস্থিত বক্তব্যে বর্তমানে থানা পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও ভূমিকায় প্রশংসা করেন। পরিশেষে সকল সমস্যা সমাধানে,অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা বলেন, পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে মধ্যকার সুসম্পর্ক গড়ে তোলা,সেই সাথে জনতাই পুলিশ পুলিশই জনতা প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন বর্তমান প্রেক্ষাপটে পিরোজপুর জেলা পুলিশ সুপার, আবু নাসের এর দিক নির্দেশনায় প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে জঙ্গিবাদ,সন্ত্রাস,চাঁদাবাজ,বাল্য বিবাহ ইভটিজিং মাদকের বিরুদ্ধে সকলকে পাশে থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় প্রতিটি থানায় ওপেন হাউজ ডে পালিত হচ্ছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত সকলের বক্তব্যের সমস্যা সমাধানে, একটি নিরাপদ অপরাধমুক্ত আইনের শাসন ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে সমাজ গঠনে,জনগণ ও পুলিশের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হোক,অতঃপর আলোচনা শেষে সভাপতি অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews