বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় বাজার করতে এসে অটোর ধাক্কায় রফিকুল ইসলামের মৃত্যু; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বিএনপি নেতা সাইদুর রহমান লিটলের সৌজন্য সাক্ষাৎ; সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন রেসডোর চেয়ারম্যান আবুল কালাম আজাদ; বাজারে ঘোরাফেরা করায় ৬ শিক্ষার্থীকে শিক্ষকদের কাছে হস্তান্তর; নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঁশঝাড়; ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে আধুনিক রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান নূরে আলম; কবিতাঃ দমের মেশিন; কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন; CSR কার্যক্রমের আওতায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপন;

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা খুন;

  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে আজ সোমবার ১২মে২০২৫ ভাতিজা সুমনের হাতে চাচা আরশেদ আলী (৫৫)ভাতিজা সুমনের হাতে হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন এ ঘটনায় ঘাতক ভাতিজা সুমনকে (৩০) আটক করে থানা নিয়ে যায় পুলিশ। নিহত আরশেদ আলী ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে আরশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন, অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, এ সময় আরশেদ কোনো একটি বিষয় নিয়ে সুমনের সঙ্গে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। অন্যদিকে আটক সুমনের দাবি, তাকে কালো জাদু করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন রাগান্বিত হয়ে। নিয়ামতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি হাবিবুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews