রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত;
Title :
রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল;

আত্মহত্যার আগে ধর্ষণ, মূল হোতা গ্রেফতার ;

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা শহরে কিশোরী (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড় নিতে শুরু করেছে। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রচার পেলেও এখন জানা যাচ্ছে, বখাটে যুবক অষ্টম শ্রেণি পড়ুয়া এই কিশোরীকে সুন্দরবনের করমজল পর্যটন স্পষ্টে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও এর ভিডিও করে রাখে। পরে ওই ভিডিওর ভয় দেখিয়ে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। লজ্জা ও বখাটেদের হাত থেকে রক্ষা পেতে এক পর্যায়ে আত্মহননে বাধ্য হয়। এ ঘটনার প্রায় চার মাস পর নিহতের বাবা এক নারীসহ তিন জনকে অভিযুক্ত করে বাগেরহাট আদালতে গত ৭ই এপ্রিল ধর্ষণ ও আত্মহননে প্ররোচনার দায়ে এজাহার দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত ২১শে এপ্রিল মোংলা থানা পুলিশ এজাহারটিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণসহ আত্মহত্যার প্ররোচিত সংক্রান্ত ধারায় মামলা রেকর্ড করেন। এদিকে পুলিশ এ মামলার প্রধান আসামি আসহাবুল ইয়ামিনকে (২৪) বিশেষ অভিযান চালিয়ে বন্দর কর্তৃপক্ষের মাধবী কলোনি এলাকা থেকে গত ২২শে এপ্রিল গ্রেফতার করে। গ্রেফতার যুবকের বাবা সোহেল রানা মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি নৌযানে মাস্টার পদে কর্মরত রয়েছেন। মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, ওই কিশোরী পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলায় বেশ পারদর্শী ছিল। অত্যন্ত চটপটে এই কিশোরীর ক্রিকেট খেলার সুবাদে মোংলার বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল। বিভিন্ন জায়গায় খেলার সূত্র ধরে আসহাবুল ইয়ামিন ও তার কয়েক সহযোগীর সঙ্গে পরিচয় হয়। কিছু দিন পর আসহাবুল ও তার সহযোগীরা তাকে ফুঁসলিয়ে ট্রলারে করে সুন্দরবনের করমজল পিকনিক স্পষ্টে বেড়াতে নিয়ে যায়। সেখানে নেশা জাতীয় কিছু খাইয়ে আসহাবুল ধর্ষণ করে। এক পর্যায়ে সে দৃশ্য ও নগ্ন ছবি-ভিডিও নিয়ে রাখে। এরপর ব্ল্যাকমেল করতে থাকে। ভিডিও-ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এভাবে দিনকে দিন অত্যাচারের মাত্রা বেড়ে যেতে থাকে। এক পর্যায়ে গত ১৪ই ডিসেম্বর তাকে এক সহযোগীর মোটরসাইকেলে করে আসহাবুল কাইনমারী এলাকায় একটি কফিশপে ডেকে নেয়। সেখানে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দিলে আসহাবুল তিরস্কার, লজ্জাজনক ও অপমানমূলক নানা কথাবার্তা বলাসহ তাকে বিয়ে করতে অস্বীকার করে। এতে ঘরে ফিরে আত্মহত্যা করে কিশোরী। এদিকে এ ঘটনায় প্রথমে মোংলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। পরে নিহতের অভিভাবকরা বিভিন্ন মাধ্যমে এসব ঘটনা জানতে পেরে আসহাবুলসহ তার কয়েক সহযোগীর বিরুদ্ধে বাগেরহাট আদালতে গত ৭ই এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণসহ আত্মহত্যার প্ররোচিত সংক্রান্ত ধারায় এজাহার দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ইতিমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনার অন্যতম হোতা আসহাবুল ইয়ামীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আসহাবুল পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা ও তার নিজের সম্পৃক্তার কথা স্বীকার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews