বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়; ​আগামীর ২২ নং ওয়ার্ড: রনি সরকারের ভিশন ও আধুনিকায়নের ইশতেহার; এসএসসি পরীক্ষার খাতা দেখছে দশম শ্রেণির শিক্ষার্থী: দেবিদ্বারে তোলপাড়, এলাকাবাসীর অভিযোগ; মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার; কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার,মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান;
Title :

নওগাঁয় ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় কৃষকরা;

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

ধানের রাজ্য হিসেবে পরিচিত আত্রাই উপজেলায় এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ায় ভুট্টা আবাদে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া সহায়ক থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,উপজেলার ৮টি ইউনিয়নেই গত বছরের তুলনায় ভুট্টা চাষের পরিমাণ বেড়েছে।বিশেষ করে শাহাগোলা, ভোঁপাড়া,কালিকাপুর, হাটকালুপাড়া,মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি আবাদ হয়েছে। কম খরচে বেশি লাভ এবং বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়ায় কৃষকরা ধান ও আলুর পরিবর্তে ভুট্টা চাষে ঝুঁকছেন।
হাটকালুপাড়া গ্রামের কৃষক জফের আলী বলেন,“আগে যেসব জমিতে বোরো ধান চাষ করতাম, এবার সেসব জমির অনেকটিতে ভুট্টা করেছি।ধানের উৎপাদন খরচ বেশি,আবার বাজারদরও অস্থির। কিন্তু ভুট্টায় খরচ কম ও দাম ভালো—তাই ভুট্টার দিকেই ঝুঁকেছি।”
সুটকিগাছা গ্রামের কৃষক মোঃ আব্দুর রাজ্জাক জানান,“আমাদের এলাকা আলু চাষের জন্য পরিচিত হলেও ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।তাই এবার ভুট্টা চাষ করছি। ফলন ভালো হলে লাভবান হওয়ার আশা করছি।”
শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, গত বছরের তুলনায় এ বছর ভুট্টার আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও মাঠ পর্যায়ে তদারকি করা হচ্ছে।
ভবানীপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,“কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।বীজ,সার ও কৃষি উপকরণ সরবরাহে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।এ বছর ভুট্টার গাছের বৃদ্ধি ও শিষের অবস্থা সন্তোষজনক। সব কিছু অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews