সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান: ১০ মাসের কারাদণ্ডসহ ১ যুবক গ্রেফতার;

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

​পিরোজপুর সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে শুভ হালদার (২৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস,এম আল আমীন-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
​অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন-এর সমন্বয়ে একটি বিশেষ রেইডিং টীম গঠিত হয়। এই টীম পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ইয়াবাসহ শুভ হালদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শুভ হালদার পিরোজপুর সদর থানার ৪নং ওয়ার্ডের খুমুরিয়া গ্রামের বাসুদেব হালদারের ছেলে।
​পরবর্তীতে ঘটনাস্থলেই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামী শুভ হালদারকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এ সময় ​বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস,এম আল আমীন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এই ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পিরোজপুর জেলার সর্বত্র নিয়মিত অব্যাহত থাকবে।”
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের রেইডিং টীম আজ সফলভাবে এই অভিযানটি পরিচালনা করেছে। পিরোজপুরকে মাদকমুক্ত করতে আমাদের এই কঠোর নজরদারি ও চিরুনি অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews