1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী;

কাউখালী উপজেলা গণ অধিকার পরিষদ( জিওপি) আহবায়ক কমিটি অনুমোদন;

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলা গণ অধিকার পরিষদ এর ৩৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে পিরোজপুর জেলা কমিটি। গত ১০ অক্টোবর (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদ পিরোজপুর জেলার সভাপতি ইমরান খান রাসেল ও সাধারণ সম্পাদক মাওলানা কালিমুল্লাহ ইউসুফ এর নেতৃত্বে ও স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলার ৩ মাস মেয়াদী একটি আহবায়ক কমিটি অনুমোদন করেন, জেলা ও উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল ও সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নে সঠিক নেতৃত্ব ও দলের ত্যাগী নেতাদের মূল্যায়নে মোঃ ফোরকান হাওলাদার কে আহ্বায়ক ও মোঃ বাহাদুর খান কে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন। জানাযায় উক্ত কমিটি অনুমোদনের পূর্বে কাউখালীতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুর উপস্থিত ছিলেন।
উপজেলার নবগঠিত কমিটির আহবায়ক,মোঃ ফোরকান হাওলাদার বলেন-গণ অধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান কে কাউখালী উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি,এছাড়াও পিরোজপুর জেলা কমিটির সভাপতি ইমরান খান রাসেল ও সাধারণ সম্পাদক মাওলানা কালিমুল্লাহ ইউসুফকে ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমরা কাউখালী বাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি আরো বলেন দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে,কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রম এবং নির্দেশনা অব্যাহত রাখতে আমরা দৃর প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews