রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ কারীর ফাঁসির দাবিতে মানববন্ধন;

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পঠিত



জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সোহানাকে তারই আপন ফুফাতো ভাই নয়ন (১৯) কতৃক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীর ব্যানারে বুধবার (১৬ জুন) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন। মানববন্ধনে ধর্ষণ ও হত্যার শিকার সোহানার পিতা আব্দুল জলিল বলেন, এই ঘটনার সাথে আমার পরিবারের আরও কেউ যদি জড়িত থাকে তবে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, মাস্টার মনিরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, বায়সা বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ। এসময় মাদরাসার শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার জনগন, ব্যবসায়ী সহ ধর্ষকের ফাঁসি চেয়ে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ঝিকরগাছার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, আশার আলো, বায়সা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews