মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ;

পিরোজপুর সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ৩০ অগাস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ) সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করেন- পিরোজপুর জেলা বি এনপি আহ্বায়ক কমিটির সদস্য ও পিরোজপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসানুল কবির লিন,কদমতলা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুস সালাম সেখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার কামরুজ্জামান চাঁন,গাজী কামরুজ্জামান শুভ্র,মোঃ হেমায়েত উদ্দিন বেপারী,আব্দুল আলীম খান প্রমুখ।
সকাল ১১ টায় দুর্গাপুর হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলর ভোটের মধ্যে ৪৩৮ জন ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। সভাপতি পদে আলতাফ হোসেন হাওলাদার ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মৃধা পেয়েছেন ১৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুচ ছালেকিন তপন ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক শেখ পেয়েছেন ১৮৯ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে তারিকুল ইসলাম সবুজ ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দীন পেয়েছেন ১৪৯ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে শেখ সায়েম আহম্মেদ ২৫০ ভোট পেয়ে বিজয় হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আসলাম মল্লিক পেয়েছেন ১৫৪ ভোট, যুগ্ন সাধারন সম্পাদক পদে মো: মনির হোসেন শেখ ২২০ ভোট পেয়ে বিজয় হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আলাউদ্দিন আকন পেয়েছেন ১৮৬ ভোট।
বিগত ১৫ বছর পরে এরকম সুন্দর একটি আয়োজন এর মাধ্যমে নেতা নির্বাচিত করতে পেরে নেতাকর্মীরা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews