বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু;

শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে পুলিশের অভিযানে ৫ জুয়ারী গ্রেফতার ;

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত



স্টাফ রিপোর্টার;

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের জুয়া বিরোধী বিশেষ অভিযানে জুয়া খেলারত অবস্থায় সীমান্তের পাহাড়ী টিলা থেকে ৫ জুয়ারী কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মমিন মিয়া (৩০), ফায়জুল ইসলাম (২৭), নজরুল ইসলাম( ৪৫),আজমত আলী (৫৫) ও উকিল মিয়া (২৭)।
পুলিশ জানায়, ২৮ শে ডিসেম্বর বুধবার গভীর রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের
সীমান্ত জনপদের চান্দ্রপাড়া গ্রামের জনৈক পেশাদার জুয়ারী ফায়জুর ইসলামের বসত বাড়ির পাশে পাহাড়ী টিলায় শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে বর্তমান সময়ের সাহসী ও চৌকস উপ পুলিশ পরিদর্শক এসআই মো আখতারুজ্জামানের নেতৃত্বে এএসআই জুবায়েল খান, এএসআই কামরুল সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গভীর রাতে নির্জন পাহাড়ি ঢিলায় জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারী কে গ্রেফতার করে।
ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা অপরাধ প্রমাণিত হওয়ায়
শেরপুরের বিজ্ঞ আদালতে বৃহস্পতিবার দুপুরে সোপর্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews